Author : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
Author : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি
ক্যাটাগরি: ইসলামি ইতিহাস ও ঐতিহ্য
0 Rating / 0 Review
খুলাফায়ে রাশেদার সোনালি যুগবন্ধনীকে যে রূপালি আঙটাটি পরবর্তী যুগ-শৃঙ্খলের সাথে সংযুক্ত করেছে তা উমাইয়া খিলাফত। ইসলামের প্রথম প্রজন্মের রেখে যাওয়া অমূল্য সম্ভার খেলাফতে বনু উমাইয়ার হাত ধরেই পরের প্রজন্মগুলোর শিরায়-গ্রন্থিতে প্রবাহিত হয়েছে। রাসূলুল্লাহ (সঃ) ও বিশিষ্ট সাহাবীদের চর্চিত শাসননীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কার-সংস্কৃতি, সমরনীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় ও বহির্বিশ্ব সম্পর্কিত সবকিছুই উমাইয়াদের সময়ে পূর্ণ জোয়ারে বইতে শুরু করে। বিশেষ করে আলী (রাঃ) এর পর মুসলিম বিশ্ব যখন শিয়া-সুন্নী নামের দুইটি স্পষ্ট ধারায় গতি নিতে আরম্ভ করলো তখন রাসূলুল্লাহ (সঃ) ও সাহাবাদের প্রকৃত আদর্শিক পথের বাহক হিসেবে আবির্ভূত হন উমাইয়া শাসকগণ; যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকা হাতে প্রায় শতাব্দীকাল ধরে বিশ্বের বুকে ইসলামী শাসনকে প্রসারিত করেছিলেন।
ইসলামের প্রতিটি শাসনামলকে দৃশ্যমান ও অদৃশ্য চক্রান্তের শিকার হতে হয়েছে। উমাইয়া খেলাফতও এর ব্যাতিক্রম অবশ্যই নয়, বরং এ সাম্রাজ্যকে অনেকাংশে বেশিই আক্রান্ত হতে হয়েছে ঘরে-বাইরে। মুনাফিকদের ইন্ধনে জর্জরিত হয়েছে প্রতিটি শাসনকেন্দ্র, আভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে প্রতিটি প্রান্তর। বহির্শত্রুর প্রোগান্ডায় ক্ষুণ্ণ করা হয়েছে উমাইয়ার সন্তানদের অবদানকে, সাফল্যকে ছাপিয়ে প্রচার করা হয়েছে সাম্রাজ্যের সমস্যাগুলো।
| Title | উমাইয়া খিলাফতের ইতিহাস (১-৬ খণ্ড একত্রে) |
|---|---|
| Author | ড. আলি মুহাম্মাদ সাল্লাবি |
| Publisher | মুহাম্মদ পাবলিকেশন |
| Country | Bangladesh |
| Language | বাংলা |