আদি-অন্ত বাঙালি : বাঙালি সত্তার ভূত-ভবিষ্যৎ

Author : অনুপম সেন

List Price: Tk. 100

Tk. 80 You Save 20 (20%)

সারা বিশ্বজুড়ে এখন এক একমাত্রিক সভ্যতা ও সংস্কৃতি বিরাজ করছে। এই সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রে রয়েছে বহুজাতিক সংস্থাসমূহ ও তাদের পৃষ্ঠপোষক সাম্রাজ্যবাদের আধিপত্য (এখানে বলে রাখা ভাল, পাশ্চাত্য সভ্যতার যে-ঋদ্ধ সাহিত্য-সংস্কৃতি এবং ললিতকলা তার সঙ্গে এই আগ্রাসী একমাত্রিক রাজনৈতিক সংস্কৃতির যোগসূত্র নেই বললেই চলে, থাকলেও তা খুবই ক্ষীণ)। এই আগ্রাসীসংস্কৃতির বড় একটা মাধ্যম ভাষা। সারা বিশ্বজুড়ে এখন এক একমাত্রিক সভ্যতা ও সংস্কৃতি বিরাজ করছে। এই সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রে রয়েছে বহুজাতিক সংস্থাসমূহ ও তাদের পৃষ্ঠপোষক সাম্রাজ্যবাদের আধিপত্য (এখানে বলে রাখা ভাল, পাশ্চাত্য সভ্যতার যে-ঋদ্ধ সাহিত্য-সংস্কৃতি এবং ললিতকলা তার সঙ্গে এই আগ্রাসী একমাত্রিক রাজনৈতিক সংস্কৃতির যোগসূত্র নেই বললেই চলে, থাকলেও তা খুবই ক্ষীণ)। এই আগ্রাসীসংস্কৃতির বড় একটা মাধ্যম ভাষা। প্রায় দীর্ঘ তিনশ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ভাষাকে প্রত্যক্ষ ঔপনিবেশিক শোষণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে; এখন তা বৈশ্বিক সাম্রাজ্যবাদের পরোক্ষ হাতিয়ারে পরিণত। মনে রাখা প্রয়োজন, ভাষাও প্রযুক্তির মতন, প্রয়োগের উপরই নির্ভর করে তার গুণাগুণ, শুভাশুভ। আমরা আজ বিশ্বায়নের বিশ্বে বাস করছি। আমাদের উপর যে-সব বৈশ্বিক প্রভাব কাজ করছে, তার মধ্যে ভাষাও একটি; এর প্রভাব আমরা সম্পূর্ণ এড়াতে পারি না। কিন্তু ভুললে চলবে না, আমাদের বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি-সভ্যতা কত ঋদ্ধ; কিভাবে আমরা দু'দুটো প্রত্যক্ষ ঔপনিবেশিক শোষণের মধ্যেও আমাদের বাঙালি প্রকর্ষকে, ঐশ্বর্যকে কেবলমাত্র রক্ষাই করিনি, এগিয়েও নিয়েছি। আজ ভাষা-ভিত্তিক বৈশ্বিক একমাত্রিক সংস্কৃতির আগ্রাসী-আস্য থেকে এই ঋদ্ধ বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে হবে, এর ঐশ্বর্যে প্রতিটি বাঙালিকে উদ্বুদ্ধ করতে হবে, জাগাতে হবে। এই গ্রন্থ তারই একটা ক্ষুদ্র প্রয়াস।

Title আদি-অন্ত বাঙালি : বাঙালি সত্তার ভূত-ভবিষ্যৎ
Author অনুপম সেন
Publisher অবসর প্রকাশনা সংস্থা
ISBN 9789848793404
Edition 2011
Number of Pages 64
Country Bangladesh
Language বাংলা
author_avater

অনুপম সেন

অনুপম সেন


Submit Your review and Ratings

Please Login before submitting a review..