Author : আবদুল্লাহ আল ইমরান
Author : আবদুল্লাহ আল ইমরান
ক্যাটাগরি: সমকালীন উপন্যাস
0 Rating / 0 Review
অরণ্যর জীবন থেকে দুজন মানুষ নিখোঁজ হয়- একজন ছোট মামা, অন্যজন দিশা। অরণ্য তাদের খুঁজে বের করতে চায়। সে যাত্রায় আচমকা সঙ্গী হয় মেডিকেল-ছাত্রী রায়া। দৃশ্যপটে দেখা যায় শায়লা আর রাফিকে, যাদের জীবনের অন্তহীন অঘটনে জড়িয়ে যায় অরণ্যও। তারপর?
দিশাকে কি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে? মেয়েটা কি বেঁচে আছে? ছোট মামাই-বা কোথায় হারাল? জটিল সব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এগিয়ে চলে কসমোপলিটন গল্প।
ওদিকে রায়ার নরম-কোমল আঙুল খেলা করে অরণ্যর অবাধ্য ঘনকালো চুলে। নুয়ে এসে মমতার পরশ বোলায় অবসাদগ্রস্থ ম্লান দুটি চোখে আর স্নেহপলাতক ঠোঁটে- যে পরশ অরণ্যকে মায়াবী এক ঘোরের জগতে নিয়ে যায়। যেখানে ছড়িয়ে আছে তীব্র মাদকতাময় চন্দনের ঘ্রাণ। ঘ্রাণটা কি রায়ার শরীরের? হৃদয়ে গভীর মমতা থাকলে নারীর শরীর থেকে বুঝি এমনই সুবাস ছড়ায়!
| Title | চন্দন গন্ধের বন |
|---|---|
| Author | আবদুল্লাহ আল ইমরান |
| Publisher | শিখা প্রকাশনী |
| Edition | 1st Published, 2022 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |