ডাঃ ছাবিকুন নাহার

জন্ম ২৫ অক্টোবর ১৯৮১ খ্রিষ্টাব্দে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দী গ্রামে। শৈশব-কৈশোর কেটেছে সবুজ ঘাস, দখিনা বাতাস আর কাদামাটি জল মাখামাখি করে । চিকিৎসা বিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেছেন জীবনানন্দের শহর বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে। ফেলোশিপ করেছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন থেকে। তিনি ৩০তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত।

Read More